দুয়ারে সরকার কর্মসূচীর কাজকর্ম খতিয়ে দেখলেন সাংসদ মানস ভুঁইয়া
দি নিউজ লায়ন ; বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১০ নম্বর ভেমুয়া অঞ্চলে ও ১১ নম্বর মোহাড় অঞ্চলে গিয়ে দুয়ারে সরকার কর্মসূচির কাজ কর্ম ক্ষতিয়ে দেখলেন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া ও সবং এর বিধায়ক গীতা রানী ভুঁইয়া। ওই দুটি অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে স্থানীয় ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।সাংসদ মানস ভুঁইয়া ওই দুটি শিবিরে আসা মানুষদের সাথে কথা বলেন।
তিনি ওই দুটি শিবিরে আসা মানুষদের বলেন যারা শিবিরে এসে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছেন তাদের সকলেই স্বাস্থ্য সাথীর কার্ড পাবেন।তিনি ওই দুটি অঞ্চলের সর্বস্তরের মানুষকে দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে আসার আবেদন জানান।সাংসদ মানস ভুঁইয়া বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন।তিনি মানুষের কাছে সরকারী প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার কর্মসূচির কথা ঘোষণা করেছেন।
তাই রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে।তাই তিনি প্রতিটি মানুষকে ওই শিবিরে এসে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নেওয়ার জন্য আহ্বান জানান।বিধায়ক গীতা রানী ভুঁইয়া বলেন রাজ্যের মা মাটি মানুষের সরকার গরীব মানুষের জন্য কাজ করছেন।অথচ বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ্য সরকারের বিরোধিতা করে চলছে।তিনি আরো বলেন যে আপনারা মুখ্যমন্ত্রীর সাথে থাকুন,তিনি আপনাদের পাশে রয়েছেন।

Post a Comment